সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেগুনবাগিচায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণে অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেছেন।
একটি সুন্দর ও আধুনিক নগরী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে সাধারণ মানুষের জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নগরবাসীর স্বস্তিতে চলাফেরা নিশ্চিত করতে ফুটপাত হকারমুক্ত রাখার এই কার্যক্রম চলমান থাকবে। আধুনিক ও পরিপাটি ঢাকা বিনির্মাণে যা যা করণীয়, তার সবই সিটি করপোরেশন করবে বলে জানান তিনি।
