রোববার (১ নভেম্বর) এই এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের পাঁচটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
শ্রমিকদের রাস্তায় নামার ক্ষেত্রে বাইরের ইন্ধন থাকতে পারে উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বর ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, এর সঙ্গে এর যোগসূত্র রয়েছে।
