
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেতের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
মো. বজলুর রশিদ বলেন, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহটি, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ, ৭ নম্বর বিপদ সংকেত বিপদ সংকেতের আওতায় থাকবে।