বাংলাদেশ অতিক্রম করছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এটি বুধবার বিকাল ৪টা থেকে সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।
মাগুরা, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ থেকে জামালপুরের দিকে এগিয়ে যাবে আজ রাত ১২টা থেকে ১টার মধ্যে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।