আম্ফানে মৃতের সংখ্যা বেড়ে ৮
ঘূর্ণিঝড় আম্ফানে সারাদেশে বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে যশোরে দুজন, পটুয়াখালীতে দুজন, ভোলায় দুজন, পিরোজপুরে একজন, সন্দ্বীপে একজন ও সাতক্ষীরায় একজন রয়েছেন।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সাতক্ষীরায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে বাঁধ, কাচা বাড়ি ও গাছপালা।

এ ছাড়া পিরোজপুর, ভোলাসহ বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝড়ো বাতাস ও জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি, বেড়িবাঁধ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।