সাইক্লোনে রূপ নেওয়া আম্ফানের কারণে বুধবার (২০ মে) সকাল ৬টায় মহাবিপদ সংকেত দেখানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকতের তিনি এ কথা জানান।  

তিনি বলেন, বুধবার (২০ মে) সকাল ৬টায় বাংলাদেশের উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে। ওই সময়ে আর কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হবে না।