ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায়   উপজেলার সদরে আদর্শপাড়া (হাইজাকমোড়) এলাকায় লকডাউনে থাকা ৪৬টি পরিবারের মাঝে সোহাগ ক্লিনিকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার (৮মে) সকালে লকডাউনে থাকা কর্মহীন পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন মানব সেবায় পরিচালিত প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিকের পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর সভাপতি মোঃ আহসান হাবীব সোহাগ। লকডাউনে থাকা পরিবারদের জন্য এলাকার সেচ্ছাসেবক মোঃ বাচ্চু মোল্লার কাছে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন ও উপস্থিত লকডাউনে থাকা পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। খাদ্যসামগ্রী বিতরনে সহযোগীতায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, ঝালকাঠি নাগরিক ফোরামের মানব সম্পাদক ও বিএমএসএফ রাজাপুর নিবার্হী সদস্য এমরান হোসেন আদনান প্রমূখ।
এসময় মোঃ আহসান হাবীব সোহাগ সবাইকে সাধ্যমত কর্মহীন অসহায় দুস্থ্য মানুষদের পাশে এগিয়ে আসার আহবান জানান।
সম্প্রতি ঐ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স এর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলে সিনিয়র নার্স এর পরিবারসহ আশে-পাশের আনুমানিক ৫০ পরিবারকে লকডাউনে রাখে স্থানীয় উপজেলা প্রশাসন।