কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের চিলমারীতে সাবিহা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে সাপ্তাহিক সহযোগী পত্রিকার কার্য্যালয়ে গরীব এবং অসহায়দের মাঝে নগদ অর্থ এবং বস্ত্র বিতরন করা হয়। নগদ অর্থ এবং বস্ত্র বিতরন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাওরাত হোসেন সোহেল। এসময় উপস্থিত ছিলেন, চিলমারী প্রেসক্লাবের সহ সভাপতি মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস এম মোস্তাফিজার রহমান এবং সাপ্তাহিক সহযোগী পত্রিকার স্টাফবৃন্দ।