মুন্সীগঞ্জ প্রতিনিধি :
গত ২৪ মে, রোববার রাত প্রায় সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জের চরকোয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ওই রাতে সোহাগ তার সঙ্গী তপন শিকদারকে নিয়ে মোটর সাইকেলযোগে বাঘাইকান্দি সেন্টু মেম্বারের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মো. সোহাগ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার।
সোহাগের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল হক জানান, আওয়ামী লীগের একজন একনিষ্ঠ নেতা মো. সোহাগ বেশ দক্ষতার সঙ্গে তার কর্মকান্ড চালিয়ে আসছিলেন। গত নির্বাচনী ক্ষোভের কারণে এই অতর্কিত হামলা হামলা চালিয়েছে গজ দুর্বৃত্তরা।
এ বিষয়ে গতকাল ২৫ মে, সোমবার রাতে মুন্সিগঞ্জ থানায় পেনাল কোডে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৫, তারিখ : ২৬/০৫/২০২০ইং। মামলার ধারা : ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৫০৬। অজ্ঞাতনামা ১০-১৫ জন আসামীসহ ১৩ জন আসামীর বিরুদ্ধে মামলা করা হয়। আসামীদের মধ্যে রয়েছে- ১। গজ নবী (৫২), ২। সিদ্দিক আলী (৫০), ৩। আনোয়ার হোসেন আনা (৪৭), ৪। আদু নবী (৪৫), সর্ব পিতাÑ হাবু শিকদার, ৫। শরীফ (২৭), পিতা-গজ নবী, ৬। আলম ঢালী (৩৯), পিতাÑ কলিম উল্যাহ ঢালী, ৭। দুলাল (২৫), পিতা- নূরু, ৮। শাকিল (২৩), পিতা- খলিল, ৯। নুরু (৩১), ১০। মোস্তফা (৪৫), উভয় পিতা-নয়লাহী, ১১। জামাল (২২), পিতা-আবুল হোসেন মিজি, ১২। হানিফ (৩৫), পিতা-সাত্তার, ১৩। রিয়াজ (২৪), পিতা-জয়নাল, সর্ব সাং-ফুলতলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ। এছাড়া মামলার বিবরণে অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামী অন্তর্ভুক্ত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৪/০৫/২০২০ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটার দিকে মো. আব্দুল্লাহ আল মামুন (সোহাগ) (৩৭) তার সঙ্গী তপন শিকদারকে নিয়ে মোটর সাইকেলযোগে বাঘাইকান্দি সেন্টু মেম্বারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে ফুলতলা ইউনিয়নের মদন বাজারের বাগানের পূর্ব পাশে ব্রীজের উত্তর ঢালে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁত পেতে থাকা সকল আসামীরা ধারালো দা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছেনদা, হকিস্টিক, বাঁশের লাঠি ও কাঠের ডাসা নিয়ে সোহাগের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে সোহাগকে প্রাণে মারার উদ্দেশ্যে কুপিয়ে, রক্তাক্ত জখম করে। সোহাগের চিতকারে আশপাশের লোকজন ছুটে এলে ১ নং আসামী গজ নবীর নেতৃত্বে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে তাকে ভর্তি করান। এদিকে সোহাগের ব্যবহৃত ২ লাখ টাকা মূল্যমানের মোটরসাইকেল ভেঙ্গে ফেলে ওই সন্ত্রাসী দল।