নীলফামারী: নীলফামারীতে ত্রাণে দাবীতে প্রায় ৪ ঘন্টাব্যাপী রাস্তা অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ কর্মহীন শ্রমজীবী মানুষজন। এতে করে সড়কের উপর আটকা পড়ে ওষুধ, পণ্যবাহী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসহ বিভিন্ন ধরণের যানবাহন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ প্রশাসন।  বুধবার সকালে শহরের কালীবাড়ী মোড় এলাকায় ত্রাণের দাবীতে এ অবরোধ করে তাঁরা।

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার ফলে প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দী হয়ে কর্মহীন অবস্থায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা। ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ দেয়ার কথা বলে জনপ্রতিনিধিরা দফায় দফায় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নিলেও, এখনো মেলেনি সরকারী ত্রাণ। প্রায়সেই এলাকার জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোন ত্রাণ না পেয়ে অবশেষে রাস্তায় মেনেছেন তাঁরা বলে দাবী করছেন অবরোধকারীরা। 

এদিকে, কমিউনিটি ট্রান্সমিশনের ফলে জেলায় ক্রমান্বয়ে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। সামাজিক দুরত্ব না মেনেই বিক্ষোভ মিছিলে সমবেত হওয়ায় করোনা সংক্রমন নিয়ে চিন্তিত শুশীল সমাজ।