দূর্গাপুর প্রতিনিধি :

 উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাজশাহীর দূর্গাপুর উপজেলায় রাতের অন্ধকারে প্রতিযোগীতা মূলক  চলছে অবৈধ ভাবে পুকুর খনন কার্যক্রম।

রাজশাহী জেলার মধ্যে সবচাইতে বেশি পুকুর খনন হচ্ছে এই দূর্গাপুরে। সরেজমিনে গেলেই দেখা মিলবে তার বাস্তব চিত্র। আর এ সকল অপকর্মের সাথে জড়িত রয়েছেন স্থানীয় প্রভাবশালী নেতা, মেম্বার চেয়ারম্যান। তবে এর বাইরে নয় সংশ্লিষ্ট প্রশাসন। কারন তাদের ম্যানেজ করেই এইরমক অন্যায় অসৎ কর্মকান্ড অব্যাহত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক ও স্থানীয়রা জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশ করোনাভাইরাস সংকটের মধ্যে বাড়ির আশপাশে কোন জমিই ফাঁকা রাখা যাবেনা। সেখানে ফসলি জমি কেটে মাটি নেয়া হচ্ছে ইট ভাটায়। আর কৃষদের বেকার করে শতশত বিঘা ফসলি জমি খনন করে তৈরী করা হচ্ছে পুকুর।

অথচো যারা এসব অপকর্ম তারা প্রত্যেকেই বর্তমান সরকারী দলের নাম ভাঙ্গাচ্ছেন বলেও জানান স্থানীয়রা। 

জানা গেছে, উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নের শাহবাজপুর, ডুমুরকান্দি বিলে, রাত হলেই শুরু হচ্ছে   পুকুর খননের কাজ। 

এ বিষয়ে দূর্গাপুর উপজেলার সচেতন ব্যক্তিরা পুকুর খননকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তারা বলেন, প্রায় দূর্গাপুরের কৃষি জমি শেষের দিকে এখনো যেটুকু কৃষি জমি আছে তা ফসলী জমি। আর এসব জমিতে পুকুর খনন কিছুতেই থামছেনা।  দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পুকুর খনন বন্ধের দাবি জানান তারা।

জানতে চাইলে দূর্গাপুর থানার ওসি খুরশিদ বানু কণা বলেন, পুকুর খননের বিষয়ে আমার জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।