৩১ মে (রোববার) সকাল ১০টায় গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করবেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ফলাফল প্রকাশে প্রতিবছরের মতো এবার কোনো আনুষ্ঠিকতা করা হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।