
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো আইসিইউতে আছেন। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা চলছে। দুই একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আজ (২৭ জুন) তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তাকে সেখানে নেওয়া হবে না।