
গণমাধ্যমে জেলাগুলোর সিভিল সার্জনরা জানান, স্বাস্থ্যবিধি মানা, কঠোরভাবে লকডাউন কার্যকর করা, বাইরের জেলা থেকে আসা মানুষকে দ্রুত শনাক্ত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করার কারণে এই জেলাগুলোতে মৃত্যু নেই।
তারা জানান, জেলাগুলোতে সুস্থতার হারও তুলনামূলক বেশি। আর এসব ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা ছিল সবচে বেশি। আক্রান্ত রোগীদের ভালোভাবে যত্ন নেওয়াও এসব জেলায় করোনায় আক্রান্ত রোগীরা সুস্থ হচ্ছেন। মারা যাননি একজনও।