নীলফামারী: নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারীতে জর্জরীত ইউ,পি চেয়ারম্যানের বিচার ও বহিস্কারের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে স্থানীয় অতিষ্ট এলাকাবাসী।
সোমবার সকালে জেলা সদরের প পুকুর ইউনিয়ন পরিষদ এর সামনে নারী-পুরুষদের সতষ্ফুর্ত অংশ গ্রহণে এ মানবন্ধন করা হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উক্ত মানবন্ধনে ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকারের বিরুদ্ধে ত্রাণের চালচুরিসহ নারী কেলেঙ্কারীর বিচার চেয়ে বক্তব্য রাখেন খোদ ইউ,পি সদস্য নুর আলম ভুট্টু, মনিরুজ্জামান সরকার বাবু, নাসির উদ্দিন, বেলাল হোসেন সহ প পুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
মানববন্ধনে দুর্নীতিবাজ নারী লোভী ইউ,পি চেয়ারম্যান হবিবর রহমান সরকারের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীসহ চেয়ারম্যান পদ হতে বহিস্কারের দাবীও করেন বক্তারা।
এদিকে, নারী কেলেঙ্কারীর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে গত ৭ জুন গুটি কয়েক লোকের সমন্বয়ে প্রকাশিত সংসারের বিরুদ্ধে মানববন্ধন করার বিষয়টিও হাস্যকর বলে দাবী করেন স্থানীয় অতিষ্ট এলাকাবাসী।
