চাঁদপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে ৪ ...

নীলফামারীঃ নেশার টাকা যোগার করতে সাংবাদিক এর কাছে  চাঁদা চেয়ে না পাওয়ায় সাংবাদিকের ওপড় হামলা সহ অফিস ভাংচুর করেছে  মলয় কুমার রায় (ভোলা) নামের এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে৷ রোববার সন্ধ্যায় স্থানীয় রামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে৷

 এজাহার সূত্রে জানা গেছে, দৈনিক আমাদের সময়ের নীলফামারী জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু প্রতিদিনের মত তার নীলফামারী রামগঞ্জ বাজার নিউজ অফিসে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালন করার সময় নীলফামারী সদর টুপামারী ইউনিয়নের দাউদ পূর্ব পাড়ার মৃত-পঞ্চানন সরকারের ছেলে মলয় কুমার রায় ভোলা (৪৫) নিউজ অফিসে প্রবেশ করেন এবং বলেন আমাকে এখন ২০০ টাকা চাঁদা লাগবে। টাকা দিতে পারবো না, বলতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ওপড় হামলা ও অফিসে থাকা চেয়ার, টেবিল, ল্যাপটপ, মটর সাইকেলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। অফিসের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মলয় কুমার রায় ভোলা চলে যাওয়ার সময় বিভিন্ন ভয়ভীতিসহ মেরে ফেলার হুমকি প্রদান করে। 

এদিকে, এই ন্যাক্কার জনক ঘটনাটির সুষ্ঠ সাপেক্ষে দোষী ব্যাক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন  নীলফামারী জেলার সাংবাদিক মহল৷

বিষয়টি নিয়ে, সদর থানার ওসি মমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমি লিখিত অভিযোগ এর প্রেক্ষিতে, অভিযুক্ত ব্যাক্তিকে  ৮ ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আদালতের মাধ্যমে আজ রবিবার তাকে জেলা কারাগারে পাঠানো হবে। আমরা ঘটনাটি তদন্ত করে সঠিক বিচারের আওতায় নিয়ে আসব।