নীলফামারী: বৈশ্যিক করোনাকালে টানা ভারী বর্ষণের ফলে চাহিদার তুলনায় সরবরাহের কারণে নীলফামারীতে চালের বাজার অস্থীতিশীল।

বৃহস্পতিবার সকালে জেলা সদরের বড় বাজার, শাখামাছা বাজার, সাহেব বাজার, নতুন বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গত এক সপ্তাহে প্রত্যেক প্রকার চালে কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৫ টাকা। এতে করে বিপাকে পড়েছে এ অ লের খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষজন।

সদরের রিক্সাচালক বাবুল মিয়া, মানিক মিয়াসহ অনেকের সাথে কথা হলে, তারা জানান, “গত কয়েকটি মাস টানা লকডাউন থাকায় চরম বিপাকে পড়তে হয়েছিল, সরকারী সহযোগিতায় কিছুদিন যাপন করলেও, বর্তমানে চাল ক্রয়েই বিপাকে পড়তে হচ্ছে আমাদের। গত সপ্তাহে ১৭০ টাকায় ৫ কেজি মোটা চাল ক্রয় করেছি। কিন্তু আজ সেই ৫কেজি চাল ক্রয় করতে হচ্ছে ২০০ টাকায়”।

নাম প্রকাশে অনিচ্ছুক সাহেব বাজার এলাকার এক চাল ব্যবসায়ী জানান, “টানা ভারী বর্ষণের ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে চালের বাজার। প্রকৃতি স্বাভাবিক হলে পুনরায় কমে যাবে”।

করোনার এই ক্রান্তিকালে চালসহ নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের বাজার স্থীতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম তরান্বিত রাখার দাবী করছেন এ অ লের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।