ব্যুরো প্রধান: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে প্রায় ৫০০ বৃক্ষরোপন ও দরিদ্র বাচ্চাদের মাঝে নতুন পোষাক দিয়ে সোনারগাঁয়ের প্রজন্ম নামক একটি সমাজসেবা মূলক সংগঠন যাত্রা শুরু করেছে। সংগঠনের সদস্যদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন ওয়ালটন গ্রুপের ব্রান্ড এন্ড কমিউনিকেশন এর সিনিয়র ডেপুটি এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহেদী শামীম, উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন সমাজসেবা সেটা সবাই চাইলেই করতে পারে না হয়তো কারো র্অথ আছে কিন্তু সময়ের কারণে সমাজসেবা, দরিদ্র মানুষের জন্য কিছু করা এইসব সাহায্য সহযোগীতা করতে পারে না। তাই বিভিন্ন সংগঠন ও সংস্থা বিভিন্ন ভাবে বিভিন্ন শ্রেণীর উচ্চবিত্ত, মধ্যবিত্ত  মানুষয়ের অার্থিক সহায়য়তা ও যুবকদের নিজেদের পকেটমানি থেকে টাকা বাচিয়ে এইরকম সংগঠন করে থাকে। ঠিক একইভাবে সোনারাগাঁয়ের প্রজন্ম এর প্রতিষ্ঠা ওবাইদুল হক ভুঁইয়া (সবুজ) সেও আমাকে বলেছে যে ভাইয়া একটি সমাজসেবা মূলক সংগঠন করেছি যেটা আমাদের নিজেদের জায়গা থেকে যতুটুক পারি সেটুকু দিয়ে আমরা দরিদ্র, অসহায় মানুষের জন্য কাজ করে যাব । আমি মনেকরি তারা খুব ভালো সিন্ধান্ত নিয়েছে এবং আমি আজকে এই অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করছি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান। তিনি বলেন- আমার ইউনিয়নের যুবক ছোট ভাই তারা খুব একটি ভালো উদ্দেগ্য  নিয়েছে আমি তাদের সাধুবাদ জানাই। আমি সব সময় ভালো কাজের সাথে ছিলাম,আছি, ইনশাআল্লাহ থাকবো এবং তিনি খারাপ কাজ থেকে দূরে থাকা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সবার প্রতি অাহ্বান জানান।

সোনারগাঁয়ের প্রজন্ম এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আবুনাইম ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন নোয়াগাঁও ইউনিয়নে ছোট যুবক রা এমন একটি প্লাটর্ফম তৈরি করেছে যেখানে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যেই বলে দেয় যে তারা সমাজের কত চিন্তাশীল, তারা অসহায় মানুষ, দরিত্র ছাত্র-ছাত্রীদের ও আরো সময় উপযোগী লক্ষ্য নিয়েছে যেগুলো বাস্তবায়ন এর যেকোনো সাহায্য লাগলে আমাকে জানাবে তোমরা। তোমাদের জন্য শুভকামনা। 

এইদিকে, সোনারগাঁয়ের প্রজন্ম এর প্রতিষ্ঠা ওবাইদুল হক ভূঁইয়া সবুজ চ্যানেল সেভেনকে জানান তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা - আমরা ২০১৮ সালে শুরু করি কিন্তু আনুষ্ঠানিক যাত্রা ছাড়া আমাদের ছোট ছোট কার্যক্রম গুলো চালিয়েছি। আমার সাথে সহ-প্রতিষ্ঠা মাসুদ রানা সব সময় সার্পোট দিয়ে গেছেন ভালো কাজের জন্য হয়তো এই জন্যই আমরা আজকের উদ্বোধনী অনুষ্ঠান করতে পেরেছি এখন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গুলো সবাই বুঝতে পারবে আমাদের ভালো কাজের মাধ্যমে। আমরা আজকে আমাদের দুটি প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি । একটি হলো বৃক্ষরোপন র্কমসূচি যেটি আমরা বছরে ২ বার করব এবং আর একটি হলো প্রজেক্ট নতুন জামা যা কিনা আমরা প্রতি বছর ঈদের মধ্যে অসহায়, দরিদ্র বাচ্চাদের মাঝে নতুন পোষাক উপহার হিসাবে দিব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গুলো হলো সোনারগাঁয়ের প্রজন্ম অরাজনৈতিক , অসাম্প্রদায়িক , স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সেচ্ছাসেবী সংগঠন হয়ে কাজ করবে । সামাজিক সচেতনতায় বিভিন্ন সভা , সেমিনার , সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা ।  অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা ।  ঝড়ে পড়া স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্হা করা । স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুন্দর শক্তিশালী যুব সমাজ প্রতিষ্টা করা । পথ শিশুদের কল্যাণে কাজ করা ।  মানবতার কাজ কে এগিয়ে নেওয়া ।  ব্লাড ব্যাংক প্রতিষ্টা করা । দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়া, সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ  প্রতিষ্টা করা।  বৃক্ষরোপন করা ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে অত্র সংগঠন উপজেলা, জেলা , বিভাগ ও রাষ্ট্রিয় পর্যায়ে কাজ করতে পারে । এমনকি সংগঠন শক্তির উপর নির্ভর করে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারে।