বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন করোনামুক্ত হয়েছেন। তার ৮ বছরের মেয়ে আরাধ্যারও রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার টুইটারে অভিষেক লেখেন, ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।