
জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’-এর সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম সালেহকে (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় তার ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। শুক্রবার সকালে ফাহিম সালেহের ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিলকে (২১) পুলিশ গ্রেফতার করেছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। গণমাধ্যমটি দুই কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। তবে গ্রেফতারের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
গোয়েন্দারা ধারণা করছেন, ফাহিম সালেহের এক লাখ মার্কিন ডলার তার ব্যক্তিগত সহকারি টাইরেস ডেভন হাসপিল চুরি করেছেন এটা তিনি (ফাহিম সালেহ) জেনে যাবার পর হত্যাকাণ্ডের শিকার হন।