
বিধিতে বলা হয়েছে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী ইনস্ট্রাক্টর পদে নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বলতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে বুঝাইবে। এবং বিভাগীয় প্রার্থীর প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি থাকিতে হইবে। ফলে এখন থেকে বিভাগীয় প্রার্থী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা আর উক্ত পদগুলো নিয়োগ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।