Father of the Nation | BANZI

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনাসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এসব কর্মসূচি পালন করা হবে।

যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ‘মুজিব বর্ষ’ উপলক্ষে চলমান বৃক্ষ রোপন কর্মসূচি ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত এক বিশেষ যৌথ সভা থেকে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানানো হয়।