করোনার ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে নিয়ে উত্তরায় অভিযান পরিচালনা করে ডিবি।
রিজেন্ট সাহেদকে নিয়ে রাতের গভীরে অভিযান চালানোর বিষয়টি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত মধ্যরাতে ডিবি তাকে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মদ, ফেন্সিডিল ও পিস্তল উদ্ধার হওয়ায় দুইটি মামলা হয়।