করোনার কাছে হেরে গেলেন প্রবীণ চিকিৎসক ও ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার। আজ বুধবার বিকেল পৌনে চারটায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একুশে পদক জয়ী সাঈদ হায়দার।