সাহারা খাতুন অসুস্থ হয়ে ইউনাইটেড ...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে সোমবার (০৬ জুলাই) থাইল্যান্ড নেওয়া হচ্ছে। সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।

আজ (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে। সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে।