সাবেক হুইপ আশরাফ আর নেই
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব খুলনা-৩ আসনের সাবেক এমপি হুইপ মো. আশরাফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই সাবেক হুইপ।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। 

আজ (১৮ জুলাই) বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফের জানাজা অনুষ্ঠিত হবে।