দেশের মানুষের এখন প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন - ভিপি নেওয়াজ আলী

আরমান হোসেন

বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন। মানুষ এখন সেই অপেক্ষায় আছে, অন্য কোনো ছোটখাট বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলে জানিয়েছেন ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক

গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালবাগে ৩১ দফা বিতরণ করেন এসময় তিনি এসব কথা বলেন।

মীর নেওয়াজ আলী বলেন, দেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এই বিষয়টা বাংলাদেশে গত ১৫-১৬ বছর ধরে অনুপস্থিত।

নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে এর বাইরে করার কোনো সুযোগ নেই।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন বিশৃঙ্খলা হলে তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে আমীর খসরু বলেন, বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের নয়। আস্তে আস্তে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে এটা তাদের ওপরই ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা এরই মধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরো প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে বলে তিনি জানান । এ-সময় আনোয়ার পারভেজ বাদল জ্যৈষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মীর আশরাফ আলী আযম সাবেক কমিশনার, ২৬নং ওয়ার্ড বিএনপি, আবদুল আজিজ সাবেক কমিশনার ২৩ নং ওয়ার্ড বিএনপি, মাইজুদ্দিন মাইজু সাবেক সাধারণ সম্পাদক ২৫নং বিএনপি, গোলাম সারওয়ার শামীম সাবেক সভাপতি ২৬ নং ওয়ার্ড বিএনপি, ইকবাল হোসেন স্বপন সিনিয়র যুগ্ন আহবায়ক লালবাগ থানা যুবদল, মোরশেদুর রহমান জনি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড বিএনপি,আরমান হোসেন বাদল সভাপতি আজিমপুর বটতলা ইউনিট ২৬ নং ওয়ার্ড বিএনপি, আদনান আহাম্মেদ ইমন সভাপতি ২৪নং ওয়ার্ড ছাত্রদল, ইয়াকিন হোসেন হৃদয় ২৫ নং ওয়ার্ড ছাত্রদল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন