বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে ড্রামটি খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েকটি টুকরো করা মরদেহ পাওয়া যায়।
তবে, তাৎক্ষণিকভাবে মৃতের নাম পরিচয় পাওয়া না গেলেও পরে সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম আশরাফুল হক (৪২)।
তিনি বলেন, আঙ্গুলের ছাপের মাধ্যমে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আশরাফুল হক(৪২) বাবার নাম মোঃ আব্দুর রশীদ,মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।
পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে।
