প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
মহেশখালী ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছিলো। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’
আগুনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভয়ের শংকা সৃষ্টি হয়। এতে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এখন পরিবার বাড়ি ত্যাগ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হওয়ার সাথে সাথে বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করলে স্থানীয়দের মধ্যে ভয়ের এই বিড়ম্বনা হতো বলে ধারণা করছেন অনেকেই।
