নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ গনকটুলি সিটি কলোনি ১৩ নং ইউনিটের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন, উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও আলোচনা সভাটি পরিচালনা করেন ইউনিট বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম নজু, উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজারীবাগ থানা বিএনপি আহ্বায়ক আবুল খায়ের লিটন, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতে বক্তব্য রাখেন হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডাঃ রেজা ফয়সাল, যুগ্ম-আহ্বায়ক মোঃ সুমন, হাজারীবাগ থানা ২২ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি নুরুল হক আরজু, সাধারণ সম্পাদক হাজী মোঃ ফারুক হোসেন, ফারশীদুর রহমান সাদ, সহ-সভাপতি মোঃ আসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মনু মিয়া সহ বিভিন্ন থানা ওয়ার্ডের ও ইউনিটের নেতৃবৃন্দ এবং আলোচনা শেষে প্রধান অতিথি শেখ রবিউল আলম রবি অত্র এলাকায় বইল খানা মহল্লার একটি সমাজ সেবা যুব সংঘ সামাজিক ক্লাবের ভবনের ফিতা কেটে বৃত্তি প্রস্তর স্থাপন করেন, আলোচনা সভায় প্রধান অতিথি শেখ রবিউল আলম রবি তার বক্তব্যে বলেন আমি ও আমার দল বিএনপি সরকার গঠন করলে আমি কথা দিচ্ছি এই এলাকায় গ্যাস-পানি ও সিটি কলোনিতর বাসস্থানের যে সমস্যা রয়েছে সমাধান করা সহ অত্র এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজি কিশোর গ্যাং ও মাদক নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পাশাপাশি এলাকার সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও খেলাধুলার জন্য সুব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে এলাকার যুব সমাজ মাদকের আসক্ত থেকে দূরে থাকেন এবং প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশ যতদিন থাকবে ততোদিন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে খালেদা জিয়ার নাম।
একজন নেত্রী বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য গত ২০ টা বছর আপোষহীন ভাবে যে সংগ্রাম করেছে যে আন্দোলন করেছে যে মানুষটাকে ঘর থেকে এক কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বের করে দিয়েছিল হাসিনা, এবং মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শেখ হাসিনা চোরের মত হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতে।