তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি।

এদিকে, আজ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর হাস্যোজ্জ্বল তাসনিম জারা বলেন, ‘সবার জনসমর্থনেই আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। সেই প্রক্রিয়ায় এগুচ্ছি।’

গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম জারার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুদিন পর ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে অপিল করেন তাসনিম জারা।