মরহুম হাবিবুর রহমান হাবিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

পুরান ঢাকার মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি পালিত হয়েছে।

এদিন উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে লালবাগে খানকাহ এ কুশায়ী দরবারেে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম হাবিবুর রহমান হাবিব ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ন সম্পাদক, বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্ট এই দোয়া ও ইফতার আয়োজন করে। এতে মরহুমের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন। ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবির টিপু, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ সালেহিন,বায়না নগরের পীর সাহেব সাফায়েত উল্লাহ চিশতি, শাহীন শিকদার, সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, সামদানী,মাহিনুর আহমেদ মাহিন, লালবাগ থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, মনির চৌধুরী, মো,ইকবাল হোসেন,২৬ নং ওয়ার্ড বটতলা ইউনিট বিএনপির সভাপতি আরমান বাদল,রবিন, সাংবাদিক ইমরান হোসেন ইমু,সুজন খান, মামুন সোহাগ ও মুসাব্বির প্রমুখ