উদ্বোধন হলো ‘জবি এক্সপ্রেস’ বাস ট্র্যাকার অ্যাপ

পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার কার্যকর সমাধান এর লক্ষ্যে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি বাস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

আজ, (২৬ ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের জকসু ভবনে এটি উদ্ধোধন করা হয়। জকসু দাবি করেন প্রশাসন থেকে কোনো আর্থিক সহযোগিতা না পেয়ে শিবিরের অর্থায়নে এই ব্যয় বহন করা হয়েছে। পাশাপাশি আ্যপ ব্যবহার সংক্রান্ত নানা দিক নিয়ে কথা বলেন।

এসময় জকসু'র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, "অ্যাপটি প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। এর আগে ব্যবহারকারীদের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছিল, যেখানে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করা যাবে।অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কেবল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল দিয়ে সাইন-ইন করতে হবে, যাতে বহিরাগত কেউ ব্যবহার করতে না পারে সেটাও দেখতে হবে। এছাড়া, কোনো ত্রুটি পরিলক্ষিত হলে জকসুকে জানানোর অনুরোধ জানান তিনি।''

তিনি আরো বলেন,"বাস ট্র্যাকার অ্যাপ বাস্তবায়নে জকসুর আর্থিক সক্ষমতা না থাকায় শিবিরের সহযোগিতা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেন তিনি।

জকসুর পক্ষ থেকে অন্যনা বিষয়ে আরো বলা হয়, ছোটোখাটো অবকাঠামোগত সমস্যা-যেমন দেয়ালের রং করা বা গাড়ির চাকা মেরামত এগুলো উদ্যোগ নিয়ে আমরা সমাধান করতে পারব। তবে হল নির্মাণ, ল্যাব স্থাপন ও ক্লাসরুম সংস্কারের মতো বড় প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে বলে জানান।

তিনি বাজেট বৈষম্যের প্রসঙ্গ তুলে বলেন,"৩০ হাজার শিক্ষার্থীর জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ থাকলে ১৭ হাজার শিক্ষার্থীর জন্য তার অর্ধেক হওয়া যৌক্তিক। কিন্তু জবির জন্য বরাদ্দ মাত্র ১৫৬ কোটি টাকা-এ বৈষম্য দূর করতে তারা কাজ করবেন।"

উল্লেখ করেন, ‘জবি এক্সপ্রেস’ অ্যাপ চালু হলে শিক্ষার্থীরা বাসের লাইভ অবস্থান ও সম্ভাব্য আগমনের সময় জানতে পারা।

এ সময়, আ্যপ উদ্বোধনে উপস্থিত ছিলেন জকসু- এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।