সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ (বুধবার) বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। তার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন।