তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় মোল্লাহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ায় মোল্লাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার আটজুড়ী ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম।

বিএনপি নেতা মোঃ আলিমুজ্জামানেল সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটজুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মফিজুর রহমান, বিএনপি নেতা মোঃ জিল্লুর রহমান, শেখ শহিদুল ইসলাম, মোঃ ইকবাল মোল্লা, মোঃ শুখ মিয়া, ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ টুটুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির মিয়া সহ ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের জন্য সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন এক দিগন্তের সূচনা করেছেন। আমরা আশা করি, তিনি দেশের জনগণের কল্যাণে সদা প্রস্তুত থাকবেন। আজকের এই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু তারেক রহমান নয়, দেশের উন্নয়নের জন্য সকলের কল্যাণ কামনা করছি।

অনুষ্ঠানটি শেষ হয় সবার মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে, যেখানে নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন।