মোল্লাহাটে বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মোঃ শফিকুল আলম মনা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কোন রাজনৈতিক সভা সমাবেশ করতে পারিনি, ভোট কেন্দ্রে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই, আওয়ামীলীগের আমলে ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশর মানুষের কন্ঠ স্তব্ধ করে দেয়া হয়েছিল, ঐ ফ্যাসিবাদদের হাতে বিএনপির শত শত নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, সর্বশেষ ছাত্র জনতার গন অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের এ দেশ থেকে বিতাড়িত করেছি। এখন সময় এসেছে, ব্যালট যুদ্ধের মাধ্যমে এ দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশ নায়ক তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে সেই সাথে বাগেরহাট ১ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনিত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিতে হবে।
উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। জনসভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা, ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মিসবাহ উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।