বাগেরহাটের মোল্লাহাটে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আয়োজনে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে মোল্লাহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দরা, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধের আহবান জানান। এছাড়া রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কালোবাজারি বন্ধের দাবি জানানো হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা আমির হাসমত আলী সরদার ও উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং খেলাফত মজলিস যুব মজলিসের বাগেরহাট জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটার মিয়া পারভেজ আলম, উপজেলা পেশাজজীবী বিভাগের সেক্রেটার মোঃ ইয়াসিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিতে অংশগ্রহণকারীরা “আহলান সাহলান, মাহে রমজান”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
র্যালি শেষে সমাবেশে বক্তারা বলেন, ১৯ (ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাহে রমজান উপলক্ষে সকলকে সংযম, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের মাধ্যমে রমজানের মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি পবিত্র রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
