এ বিষয়ে বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজমের এডিটর ইন চিফ সাব্বির তার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, সন্ধ্যার সময় অফিসে প্রবেশ করে সেনা সদস্য পরিচয়ধারীরা কর্তব্যরত সাংবাদিকদের জোরপূর্বক তুলে নিয়ে যান।
নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমিতি ও বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। তারা মনে করছে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
