মোল্লাহাটে যুবককে গু’লি করে হ’ত্যাচেষ্ট

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা:
 
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিকরে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। । শনিবার (৭ মার্চ ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা–খুলনা) মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে (কুলিয়া গ্রামে) যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে আততায়ীদের ছোড়া গুলি বিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। হামলা কারিরা দ্রত ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, আহত নুর ইসলাম মোল্লাহাট বাজারে জামায়েত নেতা ইয়াছিনের হার্ডওয়ারের দোকানে চাকরি করে। রোজকার মতন বাড়ি ফেরার পথে তার উপর এ হামলা করা হয়েছে। তবে কে বা কারা তার উপর হামলা করেছে তা নুর ইসলামের জ্ঞান ফিরলে জানা যাবে।

এ বিষয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে, এছাড়া সড়কে ছিটকে পড়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্ন করেছে। ভূক্তভোগির পরিবারে সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। হামলার কারন জানতে পুলিশ কাজ করছে, ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।