পুরান ঢাকার প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) ইফতার ও দোয়া মাহফিল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা -৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ উপস্থিত থাকেন। এতে আরো উপস্থিত ছিলেন লালবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আলী এবং লালবাগের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজেএ এর সভাপতি কাজী আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন সহ সকল কার্যনির্বাহী সদস্যগণ এতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার বর্তমান সময়ের বাংলাদেশ ও সময়ের বাংলাদেশ ডট নিউজ। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহা ও দোয়া পরিচালনা করেন ৩২২ বছরের ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মৃধা মসজিদের সম্মানিত খতিব মুফতি মো আইয়ুব শাদী।