মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা শেষে মন্ত্রী একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ নানা কারণে পাঠদান ঘাটতি পোষাতে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জ্বালানি সংকট, যানজট এবং হামের প্রাদুর্ভাবের কথাও বিবেচনায় রেখেছে সরকার। সবদিক বিবেচনায় রেখে এবং শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ট্রাফিকের কথা বিবেচনা করে ইলেকট্রিক, ব্যাটারি, সোলার এনার্জি বাস; এমন নতুন বাস সিস্টেম নিয়ে ভাবনা চলছে। পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে এসব নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করছি।
এর আগে গতকাল শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট প্রতিটি ভালো ফল সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা শিক্ষককে দীর্ঘ মেয়াদে উপকৃত করে। শিক্ষকদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।
