সপ্তাহে একদিন অনলাইন ক্লাসে যাচ্ছে -জবি

পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভা অনুষ্ঠিত হয় আজ।

২২ এপ্রিল (২০২৬) সকাল জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এর সভাপতিত্বে ভিসি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুসরণ করে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বহিঃসদস্যবৃন্দ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক এবং গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্য রাখেন উপাচার্য তিনি বলেন,"বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করার আহ্বান। এ ধরনের দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং তাদের একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।"

তিনি আশাবাদী, "অচিরেই বৈশ্বিক এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।‌ এবং প্রতিটি বিভাগ এর চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় এর মাধ্যমে এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম সচল রাখবেন।"

এ বিষয়ে, উপস্থিত সদস্যদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে, আগামী সপ্তাহ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন (বৃহস্পতিবার)অনলাইনে সকল কার্যক্রম পরিচালিত হবে বলে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সকলকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আবার,‌ ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য। তিনি প্রস্তাব করেন, "অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে।"