পলি আক্তার, জবি প্রতিনিধি

(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ফিন্যান্স বিভাগ এর ৫ম ব্যাচের শিক্ষার্থী বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

আজ, (২৫ এপ্রিল)২০২৬ গণমাধ্যমে এক প্রতিবাদলিপিতে জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বিষয়টি জানান, "চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন বুলেট বৈরাগী। তিনি কাস্টমসে কর্মরত ছিলেন এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবনে নিয়োজিত ছিলেন।"

তিনি আরো বলেন, একজন মেধাবী, সম্ভাবনাময় ও দেশসেবায় নিয়োজিত তরুণকে এভাবে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় ক্ষতির কারণ।

এছাড়া, জকসু নেতারা বলেন, "সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। মানুষের নিরাপত্তাহীনতা প্রমাণ করে যে অপরাধ তা দমনে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।"

সেইসাথে তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো কঠোর ও কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী বা নাগরিক এ ধরনের সহিংসতার শিকার না হয়।