মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

মোল্লাহাট(বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। পরে পুষ্টি সপ্তাহের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মোছাব্বির হাসান।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে পুষ্টি সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য দেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাতেম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান, ডাঃ পাপিয়া তাসনিম, ডাঃ ইভা আক্তার শাম্মী, ডাঃ তাসনীম সুমাইয়া, ডাঃ খন্দকার সুজন, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মারজানা খানম, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মেডিকেল টেকনোলজিস্ট নার্গিস আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ আবু তাহের। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।