কলাম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নজমুল রুবেল চালিত একটি ২০০৯ সালের টয়োটা প্রিয়াস উত্তরমুখী যাচ্ছিল। অজ্ঞাত কারণে গাড়িটি হঠাৎ সড়কের মাঝখানের বিভাজনরেখা অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা ২০২৫ সালের টয়োটা ক্রাউনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নিহত হন চালক নজমুল রুবেল। তার সঙ্গে থাকা যাত্রীদের মধ্যে কুমিল্লার বাসিন্দা ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং নড়াইল জেলার ২৫ বছর বয়সী ফাহিম হালিমও ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর গাড়িটি চালাচ্ছিলেন ব্রুকলিনের ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। তাকে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে তার সঙ্গে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলেই নিহত হন।
গাড়িতে থাকা আরও দুই যাত্রী ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তার এবং এক বছর বয়সী এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
অন্য গাড়ি টয়োটা ক্রাউনে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও ঘটনাস্থলেই নিহত হন। গাড়ির চালক ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান চিকিৎসা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয় এবং সড়কটি প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। দুই গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও তেলের দাগ দেখা যায়।
