প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।