আজ ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা: কখন, কীভাবে দেখবেন?

ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই ঘোষণা করা হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড। গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স ইতিমধ্যে তাদের দল জানিয়ে দিয়েছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও তাদের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এবার ফুটবলবিশ্বের চোখ হেক্সা মিশনে সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তির ঘোষণার দিকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রিও ডি জেনেইরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অব টুমরো’তে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দল ঘোষণা করা হবে। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় (স্থানীয় সময় বিকেল ৫টায়) শুরু হবে দল ঘোষণার অনুষ্ঠান। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে

বাংলাদেশ বা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভক্তরা ঘরে বসেই এই রোমাঞ্চকর মুহূর্তটি সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ব্রাজিলের টিভি গ্লোবো (TV Globo), স্পোরটিভি (SporTV) এবং এসবিটি (SBT)। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম জিই টিভি (GE TV) এবং সিবিএফ টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে খুব সহজেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার অনুষ্ঠান দেখা যাবে।