বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর মিরপুর-১২ সেকশনের ডাম্পিং স্টেশন থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মীর শাহে আলম।
উদ্বোধনকালে তিনি বলেন, “রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। কার্যক্রম শুরুর পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন ও পরের দুই দিনসহ টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।
