পলি আক্তার, জবি প্রতিনিধি
(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ক্যাম্পাসে একটি মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। বুধবার তার নেতৃত্বে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস জুড়ে প্রদক্ষিণ করেন।
নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সুমন সরদার বলেন,"বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে তারা। একইসঙ্গে একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময়, উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সৌরভ, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও আবদুল্লাহ আল মামুন।
অন্যদিকে, আহ্বায়ক সদস্য থেকে শুরু করে ১৯তম, ২০তম এবং ২১তম ব্যাচের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উক্ত মিছিলে অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এছাড়া নবাগত শিক্ষার্থীদের মাঝেও উৎসবমুখর আমেজ দেখা যায়।
