নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকবাজার থানার নব নির্বাচিত আহ্বায়ক এবং ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম বাবুল ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল চকবাজার থানার সম্মানিত সভাপতি মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, উপদেষ্টা মামুন আহমেদ, মারুফ হোসেন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

চকবাজার থানার নব নির্বাচিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল চকবাজার থানার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান তারা।